ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে ৫ জন ধূমপায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় ও সাব-রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে ২৫ এপ্রিল সকালে অভিযান চালিয়ে পাঁচজন ধূমপায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ২৫ এপ্রিল সকালে জামালপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় জনসম্মুখে ধূমপান করায় দুজন ধূমপায়ীকে ৩০০ টাকা জরিমানা করেন তিনি। এদের মধ্যে জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের মৃত নবী হোসেন মীরের ছেলে মো. নজরুল ইসলামকে ২০০ টাকা ও পৌর শহরের দেওয়ানপাড়ার মৃত জোবাইয়ের হোসেনের ছেলে মো. জাকির হোসেনকে ১০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী হাকিম ইবনুল আবেদীন একইদিন জেলা প্রশাসকের কার্যালয় ও সাব-রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনসম্মুখে ধূমপান করায় তিনজন ধূমপায়ীকে ৬০০ টাকা জরিমানা করেন তিনি। জরিমানায় দণ্ডিতরা হলেন জামালপুর সদরের শীতলকুর্শা গ্রামের মো. ইয়াকীন আলীর ছেলে মো. ইমদাদুল হক, জামালপুর শহরের নয়াপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা ও সরিষাবাড়ী উপজেলার বাউসী বাঙ্গালীপাড়ার মৃত অস্তর আলী খানের ছেলে মতিউর রহমান খান। তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

তাদের পাঁচজনকে ২০০৫ (সংশোধিত ২০১৩) সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৪(১) ধারায় এসব জরিমানা করা হয়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরে ৫ জন ধূমপায়ীকে জরিমানা

আপডেট সময় ১১:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯