ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

নারী ও শিশু হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নুসরাত হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’-এই স্লোগানকে প্রতিপাদ্য করে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ ও দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও পৌর শাখা ২২ এপ্রিল সকালে শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় ও সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী নির্মল কান্তি ভদ্র, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক বিপুল কুমার কাঞ্জিলাল প্রমুখ।

বক্তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ, ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মন্ডল ও গাজীপুরের মনিকা গোমেজের হত্যাকারীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু হত্যাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

নারী ও শিশু হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯