ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে দুটি রেস্তোরাঁয় জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বকুলতলা মোড়ে ১৬ এপ্রিল দুপুরে অভিযান চালিয়ে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন পণ্য উৎপন্ন করার অভিযোগে দুটি রেস্তোরাঁয় ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন পণ্য উৎপন্ন করার অভিযোগে স্পাই সিয়া ফাস্ট ফুড রেস্তোরাঁর মালিক মো. রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। মো. রফিকুল ইসলাম জামালপুর সদর উপজেলার বাদেশশারিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একই অভিযোগে জেএফসি ফাস্ট ফুড রেস্তোরাঁর মালিক মো. আশরাফ হাবিব রিজুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। মো. আশরাফ হাবিব রিজু জামালপুর শহরের দেওয়ানপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম ও একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে দুটি রেস্তোরাঁয় জরিমানা

আপডেট সময় ১০:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯