ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সাংবাদিক শফিক জামানের জন্য মেলান্দহে দোয়া

সাংবাদিক শফিক জামানের মৃত্যুতে মেলান্দহে অনুষ্ঠিত শোকসভায় সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক শফিক জামান লেবুর মৃত্যুতে মেলান্দহ উপজেলায় কর্মরত শোকাহত সাংবাদিকরা শোকসভা করেছেন। ১৫ এপ্রিল বিকেল ৪টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মেলান্দহ শাখা এ শোকসভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক সরকার আব্দুস ছালাম বকুল। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক অধিনায়ক জাহাঙ্গীর আলম বাবু, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাওসার আহাম্মেদ, নকশীবাংলা টিভির পরিচালক ফজলুল করিম, সন্ধান বার্তার সম্পাদক মোত্তাছিম বিল্লাহ, মিলেনিয়াম কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক সুশান্ত চন্দ্র নাহা, যুবলীগ নেতা চিকিৎসক ফারুক আহাম্মেদ, ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ফরিদুল ইসলাম, যায়য়ায়দিনের প্রতিনিধি শাহীন আলম প্রমুখ।

সভায় প্রয়াত শফিক জামান লেবুর জীবন কর্মের মূল্যায়ন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সাংবাদিক শফিক জামানের জন্য মেলান্দহে দোয়া

আপডেট সময় ০৭:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯