ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে দশম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখোঁজের পাঁচ ঘন্টা পর সজিব ( ১৬) নামের এক ছাত্রের লাশ পাওয়া গেছে। ৩১ মার্চ রাতে তাদের বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে সজিব ৩১ মার্চ বিকেলে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের সাথে দেখা করার কথা বলে সে ফের বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে ওই দিন রাত ১০টার দিকে তাদের বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।

১ এপ্রিল রাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে দশম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯