ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে দুই করাতকল মালিককে জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরের স্টেশন বাজার ও চাপাতলা ঘাট এলাকায় ২৪ মার্চ অভিযান চালিয়ে দুই করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সনদবিহীন করাতকল পরিচালনার অপরাধে তাদেরকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টেশন বাজার ও চাপাতলা ঘাট এলাকায় সনদবিহীন করাতকল পরিচালনার অপরাধে দুই করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। করাতকল মালিকেরা হলেন স্টেশন বাজার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. কবির আহম্মেদ (৩২) ও বগাবাইদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. সোজা মিয়া (৫৫)।

২০১২ সালের করাতকল (লাইসেন্স) বিধিমালার ৩ এর (১) ও (১২) ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে দুই করাতকল মালিককে জরিমানা

আপডেট সময় ১০:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯