ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

বকশীগঞ্জে বিভিন্ন দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৭ মার্চ জাতীয় শিশু কিশোর দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ মার্চ দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী প্রমুখ।

এ সময় ওই তিনটি দিবস উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসগুলো যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর মেয়র, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন প্রস্তুতি সভার সভাপতি দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিভিন্ন দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯