ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সমৃদ্ধ দেশ গঠনে দক্ষ প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, একটি উন্নত, সমৃদ্ধ দেশ গঠনে দক্ষ প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্তসংখ্যক দক্ষ প্রকৌশলীর প্রয়োজন, যারা তাদের মেধা, জ্ঞান, দক্ষতা এবং মননশৈলী দ্বারা ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে।’

মন্ত্রী ১৩ মার্চ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘কোয়ালিটি এসুরেঞ্জ ইঞ্জিনিয়ারিং এডুকেশন থ্রো অ্যাক্রেডিটেশন’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এই সিম্পোজিয়ামের আয়োজন করে।

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে সিম্পোজিয়ামে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এর সভাপতি মো. আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক, স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে এবং বিশেষজ্ঞ মতামত গ্রহণের মাধ্যমে দেশের অবকাঠামো নির্মাণে সুষ্ঠুভাবে কাজ করে করে যেতে হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সমৃদ্ধ দেশ গঠনে দক্ষ প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯