ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ১১ মার্চ থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চারটি অনুষদের অধীনে প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগ, ব্যবসায় অনুষদের ব্যবস্থাপনা বিভাগ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগে ছাত্র-ছাত্রীরা স্বত:স্ফূর্তভাবে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করছে।

মেধা তালিকা থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। অপেক্ষমান তালিকা থেকে আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ মার্চ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। আগামী ৩১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জামালপুরের দেওয়ানপাড়ায় বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজে সকল ক্লাস শুরু হবে।

ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহম্মদ, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান এবং বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু

আপডেট সময় ০৮:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯