ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নকলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নকলায় শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শোভাযাত্রার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, আরডিও মোষারফ হোসেন, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদসহ বিভিন্ন প্রশিক্ষার্থী যুবনারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে নারী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়। পরে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

নকলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯