ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

ভিনিসিয়াস ডাক পেলেন ব্রাজিল জাতীয় দলে

বাংলারচিঠি ডটকম ডেস্ক : প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো।

২৮ ফেব্রুয়ারি দুইটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। আগামী ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।

জানুয়ারিতে পায়ে চোট পেয়ে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে যাওয়া নেইমার ডাক পাননি দলে।

গত জুলাইয়ে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়া ভিনিসিয়াস এরই মধ্যে রিয়ালের নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত দলটির হয়ে ২৬ ম্যাচ খেলে করেছেন চার গোল।

প্রতিশ্রুতিশীল তরুণ ভিনিসিয়াসকে বেড়ে উঠতে সাহায্য করতে তাকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিতে। আর নেইমারের অনুপস্থিতিতে ভালো কিছু করে আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার দলেও জায়গা করে নেয়ার দাবি জানানোর সুযোগ পাচ্ছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

তবে চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা পিএসজি ডিফেন্ডার দানি আলভেস দলে ফিরেছেন। বাদ পড়াদের মধ্যে সবচেয়ে বড় নাম রিয়ালের লেফট-ব্যাক মার্সেলো। বাজে ফর্মের কারণে মাদ্রিদের দলটির একাদশেও অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ার পর ছয় ম্যাচ খেলে সবকটিতে জিতেছে ব্রাজিল।

ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমিরাস)
ডিফেন্ডার: দানি আলভেজ (পিএসজি), দানিলো (ম্যানচেস্টার সিটি), ফিলিপে লুইস (অ্যাথলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), মিলিতাও (পোর্তো), মিরান্দা (ইন্টার মিলান), থিয়াগো সিলভা (পিএসজি)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), আর্থার (বার্সেলোনা), ফ্যাবিনহো (লিভারপুল), অ্যালান (নাপোলি), কৌতিনহো (বার্সেলোনা), ফেলিপে এন্ডারসন (ওয়েস্ট হ্যাম), পাকুইতা (এসি মিলান), এভারটন (গ্র্যামিও)
ফরোয়ার্ড: রবার্তো ফিরমিনো (লিভারপুল), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি) ও রিচার্লসন (এভারটন)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ভিনিসিয়াস ডাক পেলেন ব্রাজিল জাতীয় দলে

আপডেট সময় ০৯:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯