ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আচরণবিধি ভঙ্গে জয়সুরিয়াকে নিষিদ্ধ করেছে আইসিসি

বাংলারচিঠি ডটকম ডেস্ক : শ্রীলংকার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আচরণবিধি ভঙ্গের দায়ে এ শাস্তি দিয়েছে সংস্থাটি। এই সময়ের মধ্যে ক্রিকেট সংশ্লিস্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না তিনি।

শ্রীলংকার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেন জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬ ম্যাচে ৪২টি সেঞ্চুরিতে করেন মোট ২১ হাজার ৩২ রান।

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সংগঠকের ভূমিকা পালন করেন সাবেক এই অধিনায়ক। ছিলেন শ্রীলংকা জাতীয় দলের প্রধান নির্বাচক। আর এই দায়িত্ব পালনকালেই জড়ান দুর্নীতির সঙ্গে।

আইসিসির দুটি দুর্নীতিবিরোধী কোড অমান্য করায় ৪৯ বছর বয়সী জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

২০১৮সালের অক্টোবরে জয়সুরিয়ারের বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তদন্তে সহযোগিতা করেননি, বরং তদন্ত বাধাগ্রস্ত করেছেন। তিনি একটি সিমকার্ড লুকিয়ে রেখেছেন। তদন্তের জন্য চাওয়া হলে তিনি যথা সময়ে জমা দেননি। আইসিসির ধারণা দুর্নীতি সম্পর্কিত অনেক তথ্য ছিল জয়সুরিয়ার সেই মোবাইলে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আচরণবিধি ভঙ্গে জয়সুরিয়াকে নিষিদ্ধ করেছে আইসিসি

আপডেট সময় ০৯:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯