ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

‘পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিকেল গুদাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে পুরান ঢাকার অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ কেমিকেল গুদাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ এলাকায় যে অবস্থা বিরাজ করছে তা বিবেচনা করেই ব্যবস্থা নেয়া হবে। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অবৈধ, অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ কেমিকেল গুদাম অবিলম্বে সরিয়ে ফেলা হবে।’

এ বিষয়ে কোনো আপোষ করা হবে না উল্লেখ করে সেতুমন্ত্রী কাদের বলেন, সমন্নয়ের ঘাটতি পূরণের জন্য সরকার আটঘাট বেধে নেমেছে। অতীতের ভুল-ত্রুটি থাকলে তা বিবেচনায় রেখেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডেরস্থল সরেজমিনে পরিদর্শন শেষে এ কথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে সরকারের প্রথম কাজ হলো নিহতদের সৎকারের ব্যবস্থা, আহতদের উপযুক্ত চিকিৎসা সেবা দেওয়া ও নিখোঁজদের খুঁজে বের করা। ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে কোন ধরনের গাফলতি করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঘটনার পর আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকান্ডে আহতদের দেখতে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন। তিনি ঘটনার পর থেকে সবকিছু মনিটরিং করেছেন। প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

কাদের বলেন, এ ঘটনার পর সরকার সকল ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনার পর তিনটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। উদ্ধার কাজ পুরোপুরি সমাপ্ত হওয়ার পর প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

কেমিকেল গোডাউন সরিয়ে নেয়ার নির্দেশ পুরো পুরান ঢাকায় ক্ষেত্রে প্রযোজ্য কিনা জানতে চালে সেতুমন্ত্রী বলেন, আপাতত এই চুড়িহাট্টা এলাকার সকল কেমিকেল গুদাম সরানোর ব্যবস্থা করা হবে। এটি অত্যন্ত ঘিঞ্জি এলাকা। কেমিকেল গুদাম এসব এলাকায় রাখা নিরাপদ নয়। তবে ধীরে ধীরে এই নির্দেশ পুরো পুরান ঢাকায় বাস্তবায়ন করা হবে।

গাড়ীতে সিলিন্ডার গ্যাস ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, গাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারের বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখার জন্য সড়ক পরিবহন সচিব এবং বিআরটিএ চেয়ারম্যানকে দিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে।

তিনি বলেন, তারা দু’কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

অগ্নিকাণ্ড নিয়ে শিল্পমন্ত্রীর করা মন্তব্যের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, তিনি (শিল্পমন্ত্রী) কেমিকেল নয়, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে জানিয়েছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

‘পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিকেল গুদাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

আপডেট সময় ০৭:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯