ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সাইকেলআরোহী মো. আব্দুস ছামাদ (৬৫) নামের মসজিদের ইমাম নিহত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই ইমাম সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার জমিয়তে আহলুল হাদিস জামে মসজিদের ইমাম মো. আব্দুস ছামাদ তার বাইসাইকেলে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার মাইজবাড়িতে তার বাড়িতে ফিরছিলেন। পথে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রধান সড়কে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই সিএনজিটিকে আটক করলেও এর চালক দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত মো. আব্দুস ছামাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, নিহত ইমাম আব্দুস ছামাদের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আটক সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

আপডেট সময় ১০:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯