ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

চারদিন অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : এবারের একদফায় অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা তিনদিনের পরিবর্তে চারদিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ফলে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চারদিন অনুষ্ঠিত হবে ইসলামী এ সম্মেলন।

৫ ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দপ্তরে তাবলীগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সাদ পক্ষের সৈয়দ ওয়াসিফ ইসলাম এবং অপরপক্ষে মাওলানা জুবায়ের উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, গত মিটিংয়ে তাবলীগ জামাতের দু’পক্ষের সঙ্গে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল একই তারিখে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকে আলোচনায় উভয় পক্ষের মতামতের ভিত্তিতে তিন দিনের পরিবর্তে চারদিন ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, প্রথম দুই দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দুই দিন সৈয়দ ওয়াসিফ ইসলাম ইজতেমা পরিচালনা করবেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

চারদিন অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

আপডেট সময় ০৮:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯