ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি প্রকৌশলী কামরুজ্জামান, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান যুবায়ের হিটলার, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু প্রমুখ। সভা সঞ্চালনা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

এ ছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯