ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হলেন আহ‌মেদ ইম‌তিয়াজ বুলবুল

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন ‌কিংবদন্তি গী‌তিকার সুরকার ও সংগীত প‌রিচালক আহ‌মেদ ইম‌তিয়াজ বুলবুল‌।খবর ডেইলি বাংলাদেশের।

২৩ জানুয়ারি সকাল ১১টা থে‌কে পৌ‌নে ১টা পর্যন্ত কে‌ন্দ্রীয় শহীদ মিনা‌রে ফু‌লেল শ্রদ্ধায় সিক্ত হ‌ন তি‌নি।

স‌ম্মিলিত সাংস্কৃ‌তিক জো‌টের ব্যবস্থাপনায় বুলবুল‌কে শেষ শ্রদ্ধা জানা‌নোর এ আ‌য়োজন করা হয়। রা‌ষ্ট্রের পক্ষ থে‌কে তা‌কে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছে, তথ্যমন্ত্রণালয়, সাংস্কৃ‌তিক মন্ত্রণালয়, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একা‌ডেমি, শিশু একা‌ডেমিসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান।

‌দে‌শের রাজ‌নৈ‌তিক দলগু‌লোর পক্ষ থে‌কে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী সমাজতা‌ন্ত্রিক দল, জাসদ, বাসদ, বাংলা‌দেশ ক‌মিউনি্স্ট পা‌র্টিসহ আরো বেশ কিছু দল। ঢাকার সাংস্কৃ‌তিক সংগঠনগু‌লোও তা‌কে শেষ শু‌ভেচ্ছা জানায়।

ফু‌লে ফু‌লে ঢাকা ক‌ফিন ঘি‌রে দাঁ‌ড়ি‌য়ে ছিল তার প‌রিবা‌রের সদস্যরা। বুলবু‌লের বন্ধু-বান্ধবরাও ছি‌লেন। এ সময় গাজী মাজহারুল আনো য়ার, কুদ্দুস বয়াতী, খুরশীদ আলম, ম‌নির খান, কুটমার বিশ্ব‌জিৎ, সাংস্কৃ‌তিক ব্যক্তিত্ব না‌সিরু‌দ্দিন ইউসুফসহ প্রবীণ ও নবীন শিল্পীরা শু‌ভেচ্ছা জানান।

এরআগে বেলা পৌনে ১১টায় বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সকাল ১১টার দিকে গার্ড অব অনার শেষে শহীদ মিনারের পাদদেশে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষ তার মরদেহ নিয়ে ঢাবির কেন্দ্রীয় মসজিদের উদ্দেশে রওনা হয়। এখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

এরপর সেখান থেকে বেলা সাড়ে তিনটায় বুলবুলের মরদেহ নেয়া হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে কিছু প্রক্রিয়া শেষে বাদ মাগরিব তৃতীয় জানাজা শেষে সন্ধা সাতটার কিছুক্ষণ পর চিরনিদ্রায় সমাহিত করা হয় সংগীতাঙ্গনের গুণী এ মানুষটিকে।

২২ জানুয়ারি ভোর ৪টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৩ বছর বয়সী আহমেদ ইমতিয়াজ বুলবুল।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হলেন আহ‌মেদ ইম‌তিয়াজ বুলবুল

আপডেট সময় ১০:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯