ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

কেন্দুয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শ্রাবণ মিয়া নামের এক শিশু নিহত হয়েছে। ২২ জানুয়ারি বেলা তিনটার দিকে উপজেলার সান্দিকোণা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শ্রাবণ উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের নোয়াদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ইজিবাইক চালক হাসেম মিয়াকে আটক করেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, শিশুটি তার নানি ও নানার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে সান্দিকোণা বাজারের দিকে যাচ্ছিল। পথে সান্দিকোণা ইউপির সামনের সড়কে তারা অটোরিকশা থেকে নামে। এ সময় পেছন থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক তাদের ধাক্কা দিলে মারাত্মক আহত হয় শিশু শ্রাবণ। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

কেন্দুয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় ০৬:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯