ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে কৃষক খুনের ঘটনায় আটক ২, থানায় মামলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছমর আলী (৬৫) নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে থানা পুলিশ। ১৯ জানুয়ারি রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জানুয়ারি বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গালপাড়া গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে ছমর আলী ও তার ছেলে নূর হোসেন স্থানীয় কামালেরবার্তী গ্রাম থেকে ১৯ জানুয়ারি রাতে ফেরার পথে দশানী নদীর পাড়ে অজ্ঞাত এক দল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা কৃষক ছমর আলীকে উপর্যুপরি কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলেই ছমর আলী মারা যান। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নূর হোসেনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাতেই বকশীগঞ্জ থানা পুলিশ ছমর আলীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাতেই দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, বকশীগঞ্জ থানার ওসি এ কে এম মাহবুব আলম, সাধুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন।

কৃষক ছমর আলীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী সাহাজল হকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তারাই হয়তো ছমর আলীকে নির্মমভাবে হত্যা করেছে। তবে এ ঘটনার পর থেকে সাহাজল হক ও তার লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কৃষক হত্যার ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানা পুলিশ সাহাজল হকের আত্মীয় ফকির আলী ও শাহজাহান আলীকে আটক করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠি ডটকমকে বলেন, এ ঘটনায় নিহত কৃষকের ছেলে আমির আলী বাদী প্রতিপক্ষ সাহাজল হক, ফকির আলী ও শাহজাহান আলীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত কৃষক ছমর আলীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার মূলহোতা সাহাজল হকসহ জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে কৃষক খুনের ঘটনায় আটক ২, থানায় মামলা

আপডেট সময় ০৬:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯