ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীতে ১৭০টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি রাজিব মিয়া। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৭০টি ইয়াবাসহ রাজিব মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার মহাদান ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব মহাদান ইউনিয়নের কাজিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের মন্ডলবাড়ি ইটভাটা এলাকায় অভিযান চালান। এ সময় ওই ইটভাটার কাছে সেতুর পাশ থেকে ১৭০টি ইয়াবাসহ রাজিব মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে ১৫ জানুয়ারি সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠি ডটকমকে বলেন, গ্রেপ্তার রাজিব মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে ১৭০টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯