ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

নকলায় এক নারীর আত্মহত্যা

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সন্তানের জননী সোনিয়া আক্তার (২৩)। তিনি উপজেলার চিথলিয়া পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর মেয়ে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি বিকেলে হযরত আলী ও তার স্ত্রী কুলসুম বেগম সোনিয়াকে বাড়িতে রেখে সাংসারিক কাজে বাইরে চলে যান। আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে গিয়ে বসতঘরের ভিতরে প্রবেশ করে বাঁশের ধন্যায় সোনিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহালে ফাঁস দেওয়ায় লাশের গলায় দাগ পাওয়া গেছে। রশিটিও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোসহ এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সব জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

নকলায় এক নারীর আত্মহত্যা

আপডেট সময় ০২:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯