ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিপরিষদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
টানা তৃতীয় বারের মতো তাঁর সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের একদিন পরে শেখ হাসিনা ৮ জানুয়ারি সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপবৃন্দ, আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরেই প্রধানমন্ত্রী তাঁর নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ’৭১’র মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন।

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী টানা তৃতীয় বার এবং এ নিয়ে মোট চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং তাঁর নবগঠিত ৪৭ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন।

বঙ্গভবনের দরবার হলে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধামন্ত্রী এবং নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এই শপথ বাক্য পাঠ করান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিপরিষদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা

আপডেট সময় ০৭:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯