ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নির্ভয়ে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

২৯ ডিসেম্বর দুপুরে রাজধানীর আজিমপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সারাদেশে ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, আমরা সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে এলাকাভিত্তিক ভাগ করে দিয়েছি, কোথাও পুলিশ কোথাও বিজিবি কোথাও র‌্যাব যাচ্ছে, কোথাও সেনাবাহিনী যাচ্ছে। আমরা অলরেডি সারাদেশে ৫০ হাজার সেনাবাহিনী মোতায়েন করেছি। তারা সব সময় টহল দিয়ে যাচ্ছে। আমরা সবাইকে কাজের মধ্যে রেখেছি। যাতে কেউ অরাজকতা করতে না পারে সেটিই আমাদের লক্ষ্য।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

নির্ভয়ে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮