ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীর সাতপোয়ায় মুরাদ হাসানের জনসভা অনুষ্ঠিত

জনসভায় বক্তব্য রাখেন প্রার্থী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাতপোয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বিকেলে সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আর এন সি উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রার্থী মুরাদ হাসান বলেন, নৌকার পালে গণজোয়ার লেগেছে, বিজয় আমাদের সুনিশ্চিত হবেই। ৩০ ডিসেম্বর জনগণ নৌকায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন। দেশের উন্নয়নের সুফল এ দেশের জনগণ পেয়েছে বলেই তারা নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট আর দিবে না। আমি মুক্তিযোদ্ধার সন্তান। কোনো রাজাকারদের সরিষাবাড়ীর মাটিতে সন্ত্রাসী বা অপর্কম করতে দেওয়া হবে না। আমি শেখ হাসিনার নৌকা নিয়ে এসেছি। আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে এই আসন নেত্রীকে উপহার দিতে চাই।

সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আব্দুর রউফ গফুরের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, যুগ্মসম্পাদক শাহাজাদা, বীর প্রতীক আব্দুল হাকিম, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীর সাতপোয়ায় মুরাদ হাসানের জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮