ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

মাদারগঞ্জে বিএনপির সভাপতি লানজু গ্রেপ্তার, পুলিশের গুলি বর্ষণ

মো. ফায়েজুল ইসলাম লানজু

মো. ফায়েজুল ইসলাম লানজু

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. ফায়েজুল ইসলাম লানজুকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। ২২ ডিসেম্বর দিবাগত রাত দুটার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের গুনারিতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ দাবি করেছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিএনপিনেতাকর্মীদের আক্রমণে চারজন পুলিশ আহত হয়েছেন। আক্রমণ দমাতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে জানান, আসছে জাতীয় সংসদ নির্বাচনে মাদারগঞ্জে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বিএনপিনেতা ফায়েজুল ইসলাম লানজু ২২ ডিসেম্বর রাতে তার গুনারিতলার বাড়িতে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে মাদারগঞ্জ থানার একদল পুলিশ ২২ ডিসেম্বর রাত দুটার দিকে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ফায়েজুল ইসলাম লানজুকে গ্রেপ্তার করা হলে তার সমর্থক বিএনপিনেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করে। পুলিশ আক্রমণ দমাতে চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। ইটপাটকেলের আঘাতে থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশেক আলী ও মোকাম্মেল হোসেন এবং কনস্টবল জহিরুল ইসলাম আহত হন।

তিনি আরো জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার লানজুসহ ১৪ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লানজুকে ২৩ ডিসেম্বর দুপুরে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এই বিএনপিনেতাকে গ্রেপ্তার প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘নতুন করে কাউকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। কিন্তু পুলিশ বিএনপিনেতা লানজুকে পুরনো মামলায় গ্রেপ্তার না করে তাকে নতুন করে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। পুলিশের এ ধরনের গ্রেপ্তারে নেতাকর্মীদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অভিযানের সময় পুলিশের ওপর আক্রমণের অভিযোগ ভিত্তিহীন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারগঞ্জে বিএনপির সভাপতি লানজু গ্রেপ্তার, পুলিশের গুলি বর্ষণ

আপডেট সময় ০৬:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮