ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় : মির্জা আজম

মেলান্দহের ঘোষেরপাড়ায় পথ সভায় বক্তব্য রাখেন প্রার্থী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বিদ্যুৎ উৎপাদনে অভূতপুর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎতের আলো পৌঁছে দিচ্ছে আওয়ামীলীগ সরকার। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশ বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী মির্জা আজম ১৩ ডিসেম্বর সকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ও চরবানিপাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ভিত্তিক প্রচারণা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, আগে যার বিদেশে চাকরি করতে গিয়ে ভিক্ষুকের জাতি বলে মাথানত করে থাকতো, আজ তারাই বিদেশে মাথা উচু করে চাকরি করছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতার বিরোধীরা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে দেশকে, দেশের মুক্তিযোদ্ধার চেতনাকে ভুলুন্ঠিত করে রেখেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যদিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে।

এসব পথসভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, ঘোষেরপাড়া কেন্দ্র কমিটির আহ্বায়ক বাহাদুর আলম, বেলতৈল কেন্দ্র কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী ও জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক আইনজীবী রাসেদুল ইসলাম খোকন প্রমুখ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় : মির্জা আজম

আপডেট সময় ০৭:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮