ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

মাদক ব্যবসায়ী ভুয়া কাজী সোহেলের নিবন্ধন সনদ বাতিল

ভুয়া কাজী ছিদ্দিকুল ইসলাম সোহেল

ভুয়া কাজী ছিদ্দিকুল ইসলাম সোহেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাদকব্যবসায়ী ও ভুয়া কাজী মোহাম্মদ ছিদ্দিকুল ইসলাম ওরফে সোহেল কাজীর নিকাহ নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব বুলবুল আহমেদ ১২ নভেম্বর তার নিকাহ নিবন্ধন সনদ বাতিলের আদেশ দিয়েছেন।

ওই আদেশ সূত্রে জানা গেছে, ভুয়া কাজী মোহাম্মদ ছিদ্দিকুল ইসলামের বাড়ি জামালপুর শহরের বেলটিয়া এলাকায়। তার বিরুদ্ধে আলিম পাশের জাল সনদের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া, মাদক ব্যবসা ও মাদকসেবী বলে জনপ্রতিনিধি, জামালপুর জেলা কাজী সমিতি এবং এলাকাবাসীর অভিযোগ এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জামালপুর সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজত বাস করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানো হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ১১ বিধি অনুসারে অসদাচরণের সামিল হওয়ায় তার নিকাহ নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।

এদিকে জামালপুর জেলা কাজী সমিতির সভাপতি ও জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মো. মসিউর রহমান বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘বাল্যবিয়ে ও মরণনেশা মাদক থেকে শুরু করে নানান অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ভুয়া কাজী মোহাম্মদ ছিদ্দিকুল ইসলাম ওরফে সোহেল কাজীর নিকাহ নিবন্ধন সনদ বাতিল হওয়ায় সাধারণ মানুষ তার জ্বালিয়াতি ও নানান হয়রানির হাত থেকে রক্ষা পেয়েছে।’

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

মাদক ব্যবসায়ী ভুয়া কাজী সোহেলের নিবন্ধন সনদ বাতিল

আপডেট সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮