ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

মামুনের মনোনয়ন কামনায় দোয়া

শাহ মো. ওয়ারেছ আলী মামুনের দলীয় মনোনয়ন কামনায় মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের দলীয় মনোনয়ন কামনায় মিলাদ মাহফিল করেছে জেলা বিএনপি। ১২ নভেম্বর বিকেলে শহরের বাইপাস সড়কে রানী সামাজিক সম্মীলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সমর্থন ও দোয়া নিয়ে আমি জামালপুর-৫ সদর আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে ১২ নভেম্বর সকালে ঢাকায় যাচ্ছি। আমি জানি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে দল আমাকেই মনোনয়ন দিবে। আগামী দিনে জামালপুর সদর আসন থেকে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ।’

তিনি আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্য নিয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী সকল কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। পরে মিলাদ শেষে নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, সহ-সভাপতি কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি আইনজীবী গোলাম নবী, সাধারণ সম্পাদক আইনজীবী রবিউল আলম বাবলু, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

মামুনের মনোনয়ন কামনায় দোয়া

আপডেট সময় ১০:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮