ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুর জেলা রোভারের সাইকেল শোভাযাত্রা শুরু

সাইকেল শোভাযাত্রা শুরু করার আগে অতিথিদের অংশগ্রহণকারী রোভারবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘শতবর্ষে রোভারিং, সুনাগরিক প্রতিদিন’ প্রতিপাদ্যে ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে সাইকেল শোভাযাত্রা। ১৯১৮ সালে ব্যাডেন পাওয়েলের চালু করা রোভার স্কাউটিংয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, জামালপুরে সাইকেল শোভাযাত্রায় অংশ নিচ্ছে জামালপুর জেলার ১০ জন রোভার। ৭ নভেম্বর সকাল আটটায় জেলা স্কাউট ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। ধনবাড়ী-মধুপুর-ঘাটাইল-কালিহাতি-এলেংগা-মির্জাপুর-কালিয়াকৈর-চৌরাস্তা হয়ে এই শোভাযাত্রা শেষ হবে গাজীপুর জেলার বাহাদুরপুর রোভার পল্লীতে।

৭ নভেম্বর এলেংগাতে যাত্রা বিরতি দিয়ে উত্তরবঙ্গ থেকে আসা সাইকেল শোভাযাত্রার সাথে মিলিত হয়ে ৮ নভেম্বর গন্তব্যে পৌঁছাবে। শোভাযাত্রায় রোভাররা বিভিন্ন স্টেশনে নিরাপদ সড়কের বার্তা, বাল্যবিয়ে, মাদক ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, যাত্রীসেবা এবং বৃক্ষরোপন প্রভৃতি কাজ করবে।

এর আগে এ উপলক্ষে জেলা রোভারের আয়োজনে জেলা স্কাউট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা রোভারের কমিশনার ও মির্জা আজম কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান কালাম, সম্পাদক কমল কান্তি গোপ, ফোরকান আলী, মো. আশানুর রহমান তুহিন, মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলার সহকারী পরিচালক স্কাউটার মো. হামজার রহমান শামীম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা রোভারের সাইকেল শোভাযাত্রা শুরু

আপডেট সময় ০৮:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮