ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যুবলীগের প্রস্তুতি সভা

সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

২ নভেম্বর ময়মনসিংহের জনসভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদ শিল্পী ও বাবুল আক্তার, যুগ্মসাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকন ও মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা কুদ্দুস বাঁধন, সহ-সম্পাদক সুজাদৌল্লাহ সুজন ও সদস্য নজরুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ।

ময়মনসিংহের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে ১ নভেম্বর জামালপুর শহরে প্রচার মিছিল, ২ নভেম্বর ময়মনসিংহের জনসভায় অংশগ্রহণ, ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় যুবলীগের অংশগ্রহন, ১১ নভেম্বর বিকেল তিনটায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবসমাবেশসহ প্রস্তুতি সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যুবলীগের প্রস্তুতি সভা

আপডেট সময় ০৯:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮