ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ

জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট অর্থ আত্মসাত মামলায় আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে শহরের স্টেশন বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, লোকমান আহাম্মেদ খান লোটন, রুহুল আমিন মিলন, আইনজীবী ফোরাম নেতা গোলাম নবী ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক নওশের আলী প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে ফরমায়েসি রায় উল্লেখ করে তা প্রত্যাখান করেন এবং অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

বিএনপি ও সকল অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে অংশ নেন। সমাবেশকে ঘিরে বিশৃংখলা এড়াতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৫:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮