ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

মালদ্বীপকে ৯ গোলে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২৭ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের দুই ফরোয়ার্ড নিসাত জামান উচ্ছ্বাস ও রাসেল আহমেদের হ্যাটট্রিকে বড় জয় পায় বাংলাদেশ। প্রধমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরো ৫ গোল দেয় বাংলাদেশ।

এই জয়ের ফলে বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালে উঠে গেলো স্বাগতিক নেপালও ।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়ে প্রধান্য বিস্তার করে বাংলাদেশের কিশোররা। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একে একে ২০ ও ২৩ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন উচ্ছ্বাস। বিরতির আগ মুহূর্তে ব্যবধান ৪-০ করেন অধিনায়ক মেহেদী হাসান।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যে জোড়া গোল করেন রাসেল আহমেদ। ৬৬ মিনিটে এ ফরোয়ার্ড পূরণ করেন হ্যাটট্রিক। ৮০ মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমান ব্যবধান ৮-০ করেন। শেষ মিনিটে তৌহিদুল আলম হৃদয় ম্যাচের নবম গোল করেন।

২৯ অক্টোবর নেপালের বিরুদ্ধে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। এ ম্যাচ ড্র করলেই বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করবে।

সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মালদ্বীপকে ৯ গোলে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮