ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে নারী পুলিশ ব্যারাক উদ্বোধন

নারী পুলিশ ব্যারাক উদ্বোধন করেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে ছয়তলা বিশিষ্ট নারী পুলিশ ব্যারাক ভবনের তৃতীয় তলার উদ্বোধন করা হয়েছে। ২৪ অক্টোবর বিকেলে নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (এডমিন এন্ড অপস্) মো. মোখলেসুর রহমান।

এ উপলক্ষে জামালপুর জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান বলেন, পুলিশকে আধুনিকায়ন করতে হলে নারী পুলিশদের প্রতি যত্নশীল হতে হবে। তিনি পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, সকল লোভ লালসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, এএসপি হেডকোয়ার্টার মো. আব্দুল করিম, র‌্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, মাদারগঞ্জ সার্কেলের এএসপি আবু সুফিয়ান, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ এস এম আরিফ রাইয়ান, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন এই নারী পুলিশ ব্যারাক ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৫০৯ টাকা।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে নারী পুলিশ ব্যারাক উদ্বোধন

আপডেট সময় ১১:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮