ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ স্কুলছাত্রীর

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দোকতাই এলাকায় ১৯ অক্টোবর সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।খবর ডেইলি বাংলাদেশের।

নিহতরা হলো উপজেলার শহীদপাড়া এলাকার অরুন মীরের মেয়ে ফারজানা ইভা ও দেবীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার মেয়ে নিপা। ফারজানা সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও নিপা দেবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শেণির শিক্ষার্থী।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সকালে ইভা ও নিপাসহ রকি মোটরসাইকেলে করে শহীদপাড়ায় যাচ্ছিল। এসময় রাস্তায় দোকতাই এলাকায় সিমেন্টের পিলার বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইভা ও নিপার মৃত্যু হয়।এ ঘটনায় আহত হয় রকি। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় অভিযোগ দিলে মামলা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ স্কুলছাত্রীর

আপডেট সময় ০৬:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮