ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

জামালপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

মাদারগঞ্জে প্রতিমা বিসর্জন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে জামালপুর জেলার সর্বত্র শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। এবার সারা জেলায় ২১৫টি পূজাম মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়।

জামালপুর শহরের পূজামণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র নদে। জামালপুর পৌরসভার পক্ষ থেকে ব্রহ্মপুত্র সেতু এলাকায় বিদ্যুতের আলো ব্যবস্থাসহ মাটি ভরাট করে প্রতিমা নামানোর অস্থায়ী রাস্তা করে দেওয়া হয়। ১৯ অক্টোবর বিকেলে শহরের পূজামণ্ডপগুলোর দুর্গা প্রতিমা বহনকারী ট্রাকের বহর নিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যার পর ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন দেয় তারা। এ উপলক্ষে ব্রহ্মপুত্র সেতু এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ১৯ অক্টোবর বিকেলে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিমা বিসর্জন পরিদর্শন করেন। এ ছাড়া জেলার মেলান্দহ, ইসলামপুর, সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাতেও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

আপডেট সময় ০৭:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮