ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

তারেক রহমানের ফাঁসির দাবিতে জামালপুর জেলা আওয়ামী লীগের মিছিল। ছবি : আলী আকবর

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। মিছিল থেকে নেতা-কর্মীরা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়েছে।

১০ অক্টোবর রায় ঘোষণার পর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা শহরের বকুলতলায় জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে সেখান থেকে বেলা দুটার দিকে এ রায়ের প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসির দাবি জানান। পরে সেখান থেকে একটি আনন্দ মিছল বের হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের দয়াময়ী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে এ রায়কে স্বাগত জানান। জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামানের নেতৃত্বে এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল করিম রেজনুর নেতৃত্বে শহরের প্রধান সড়কে আনন্দ মিছিল বের হয়। এসব মিছিলে নেতা-কর্মীরা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দেয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

আপডেট সময় ০৬:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮