ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

খাদিজার বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
ডান-হাতি অফ-স্পিনার খাদিজা তুল কুবরার বোলিং নৈপুণ্যে সফরের একমাত্র ওয়ানডেতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান।

কক্সবাজারে সিরিজের একমাত্র ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় পাকিস্তানের টপ-অর্ডার। উপরের সারির প্রথম তিন ব্যাটসম্যানই ছোট ছোট ইনিংস খেলে আউট হন। কিন্তু পরের দিকে পাকিস্তানের কোন ব্যাটসম্যানই তিন অংকের কোটা স্পর্শ করতে পারেনি। ফলে ৩৪ দশমিক ৫ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের পক্ষে দুই ওপেনার আয়াশ জাফর-মুনিবা আলি ১৮ রান করে এবং তিন নম্বরে নামা অধিনায়ক জাভেরিয়া খান ২৯ রান করেন। বাংলাদেশের খাদিজা ৯ দশমিক ৫ ওভার বল করে ২০ রানে ৬ উইকেট নেন। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন খাদিজা। এর আগে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার ছিলো লেগ-স্পিনার রুমানা আহমেদের। ২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১০ ওভারে ২০ রানে ৪ উইকেট শিকার করেছিলেন রুমানা।

জয়ের জন্য ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার আয়শা রহমান শুন্য ও শারমিন আক্তার ৩ রানে ফিরেন।

তৃতীয় উইকেটে শক্ত হাতে হাল ধরে বড় জুটি গড়েন ফারজানা হক ও অধিনায়ক রুমানা আহমেদ। তাদের ৮১ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌছে যায় বাংলাদেশ। কিন্তু জয় থেকে ৮ রান দূরে থাকতে বিদায় নেন ফারজানা-রুমানা। ফারজানা ৪৮ ও রুমানা ৩৪ রান করেন।

শেষ পর্যন্ত লতা মন্ডল ৩ ও ফাহিমা খাতুন ৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের সানা মির ২০ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের খাদিজা তুল কুবরা।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

খাদিজার বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

আপডেট সময় ০৭:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮