ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় : মির্জা আজম

শতভাগ গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলার চিঠি ডটকম

আলী আকবর, জামালপুর ॥
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দেশে মঙ্গা হয়। আর শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে, দেশে উন্নয়নের জোয়ার বয়।

তিনি ৫ অক্টোবর জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় শতভাগ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, শেখ হাসিনা যা বলেন তাই করেন। শেখ হাসিনা এখন বিশ্বনেতা। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি অনুরোধ জানান।

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা প্রমুখ।

গাবেরগ্রাম, বনচিথলিয়া, বানিকুঞ্জ, জোনাইল পুজাঘাট ও ক্ষুদ্র জোনাইল গ্রামকে বিদ্যুতায়নের মাধ্যমে মাদারগঞ্জ পৌরসভাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়।

উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলার চিঠি ডটকম

এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম মাদারগঞ্জে অনুষ্ঠিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শন করেন এবং মেলায় আগত দর্শনার্থী ও স্টল মালিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় : মির্জা আজম

আপডেট সময় ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮