ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

নাটোরে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা

প্রতীকী ছবি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
নাটোর সদর উপজেলায় খায়রুন্নাহার নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ভোরে সদর উপজেলার চর-লক্ষিকোল গ্রামে এঘটনা ঘটে। পরে দুপুরে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে নাটোর মর্গে পাঠায় পুলিশ। নিহত খায়রুন্নাহার একই এলাকার মৃত এহসান মাস্টারের স্ত্রী।

জানা গেছে, সম্প্রতি হজ পালন শেষে দেশে ফিরেন চর-লক্ষিকোলে নিজ বাড়িতে দুই ছেলের পলাশ ও লিটনের সঙ্গে বসবাস করেন খায়রুন্নাহার। তার বড় ছেলে খাইরুল ইসলাম টিটু আলাদা ভাবে বাস করেন। ঘটনার দিন রাতে লিটন ও তার স্ত্রী শশুর বাড়িতে ছিলেন। ২৮ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে ছোট ছেলে পলাশ ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। এদিকে গভীর রাতে একদল দুর্বৃত্ত পলাশের ঘরের শিকল বাইরে থেকে আটকে দিয়ে খায়রুন্নাহারের ঘরে ঢুকে এবং ঘরের দামি জিনিসপত্র লুট করে নিয়ে যেতে চেষ্টা করে। এসময় খায়রুন্নাহার চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

নাটোরে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট সময় ০৮:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮