ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত

সরিষাবাড়ী আটক মাদারগঞ্জের চার স্কুল ছাত্র। : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কের চর আদ্রা এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোফাজ্জল হোসেন মন্ডল (৭৫) নামের কৃষক নিহত হয়েছেন। এক মোটরসাইলে চার স্কুলছাত্র জেলার মাদারগঞ্জ থেকে সরিষাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটায়। নিহত মোফাজ্জল হোসেন স্থানীয় চর আদ্রা গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুন মিয়াসহ চারজন ছাত্র একটি ভাড়া করা মোটরসাইকেলে খেলার জার্সি কেনার জন্য ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় সরিষাবাড়ীর উদ্দেশে রওনা হয়। পথে সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের ওসমান মন্ডলের বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন স্থানীয় কৃষক মোফাজ্জল হোসেন। এ সময় ওই ছাত্ররা তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি মোফাজ্জল হোসেনের ওপর তুলে দেয়। এতে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ময়মনসিংহ নেয়ার পথে তিনি মারা যান।

এ দিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই চার ছাত্রকে ধরে স্থানীয় খোকা মন্ডলের বাড়িতে আটক রেখে সরিষাবাড়ী থানায় খবর দেয়। সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে ওই চার ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ মোটরসাইকেলটিও উদ্ধার করেছে।

আটক ছাত্ররা হলো- কয়ড়া পাটাদহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুন মিয়া, সপ্তম শ্রেণির ছাত্র আব্দুর রাজ্জাক ও মারুফ হোসেন এবং ষষ্ঠ শ্রেণির ছাত্র মেহেদী হাসান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান এ ঘটনা প্রসঙ্গে বাংলার চিঠি ডটকমকে বলেন, জনতার রোষাণল থেকে আটক ওই চার ছাত্রকে মোটরসাইকেলসহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করবে না বলে জানিয়েছে। অভিযোগ না পেলে ওই চার ছাত্রকে থানা থেকে ছেড়ে দেওয়া হবে। নিহতের লাশও তার পরিবারের স্বজনরা নিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত

আপডেট সময় ০৭:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮