ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

ডাংধরায় দীপ শিখা উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতা সমস্যা

দীপ শিখা উচ্চ বিদ্যালয়ে জলবদ্ধতা। ছবি : বাংলার চিঠি ডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের দীপ শিখা উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠ ভরাট করে জলাবদ্ধতা দূর করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, গারো পাহাড়ের পাদদেশে ডাংধরা ইউনিয়নের জিঞ্জিরাম নদীর তীরে এক একর জমির উপর গড়ে উঠে দীপ শিখা উচ্চ বিদ্যালয়। ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবার পর হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে নয়শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে ১৫ জন শিক্ষক ও কর্মচারি নিরলসভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবছরের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

কিন্তু বিদ্যালয়টির উন্নয়নে কর্তৃপক্ষ তেমন নজর দিচ্ছে না। সামান্য বৃষ্টির পানিতে মাঠ নাকাল হয়ে যায়।বিদ্যালয়ের প্রবেশের বিকল্প রাস্তা না থাকায় ছাত্র-ছাত্রীদের হাটু পানিতে হেঁটে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। অনেক সময় পানিতে ছাত্র-ছাত্রীদের পা পিছলে পড়ে বই খাতা ভিজে যায়। মাঠ ভরাট করার জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ জানান, আগামীতে বরাদ্ধ পেলে বিদ্যালয়টির মাঠ ভরাট করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রধান শিক্ষক আলমগীর কবির জানান, উপজেলা শিক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোনো সুফল পাননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

ডাংধরায় দীপ শিখা উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতা সমস্যা

আপডেট সময় ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮