ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

এক টাকায় ৩১টি সংবাদপত্র পাঠ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে যশোরের নওয়াপাড়ায় ‘এক টাকায় ৩১টি সংবাদপত্র পাঠ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর দুপুরে নওয়াপাড়া শংকর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোরে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। খবর ইত্তেফাকের।

তিনি বলেন, পাঠ্য বইয়ের বাইরেও ছড়িয়ে আছে জ্ঞান চর্চার হাজারো সম্ভাবনা, আমাদের শিক্ষার্থীরা তা গ্রহণ করছে না। গণমাধ্যম থেকে গঠনমূলক বিদ্যা, বিদ্যা আহরণের সুযোগও অনেকেই নিতে চায় না। সকল বাধার মধ্যে অর্থও একটা। আমরা এ বাধাকে জয় করতে চাই।

উদীচী অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস জানান, শৈশবের অভ্যাস জীবন বদলে দিতে পারে। কিন্তু সেই অভ্যাস বদলানোর ক্ষেত্র উর্বর হতে হবে। আনন্দপাঠ, জ্ঞানচক্ষুর সাহায্যে শিক্ষার্থীরা বদলে যেতে পারে। সব ছাত্র সব বিষয়ে পাকা নয়, তবে পত্রপত্রিকার হাজার বিষয়ে তার ধারণা জন্মাতে পেরে পাকা হতে পারে। অলস সময় কাটানোর মধ্যে সার্থকতা নেই, সার্থকতা আছে সময়ের সদ্ব্যবহারের মধ্যে দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য পত্রপত্রিকা আমাদের সেই সহায়ক শক্তি। এ ধরনের উদ্যোগ সকল মহলে আশা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

এক টাকায় ৩১টি সংবাদপত্র পাঠ

আপডেট সময় ০৭:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮