ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাদারগঞ্জে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

দেশটাকে পরিষ্কার করি দিবসের কর্মসূচিতে অতিথি ও স্বেচ্ছাসেবকবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাদারগঞ্জ প্রতিনিধি॥
পরিবর্তন চাই এর ব্যানারে একযোগে সারা বাংলাদেশের ন্যায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাতেও ১৫ সেপ্টেম্বর প্র্যাস বাংলাদেশ ও ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত হয়েছে।

উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের জোড়খালি বাজার ও ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কর্মসূচির দলনেতা জি বি এম রুবেল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা, পরিষ্কার অভিযান ও সেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সালাম, শরিফা আক্তার, হীরন নাহার দীপ্তি খানম, সাইদুর রহমান, আল-আমিন, শফিকুল ইসলাম শফিক, জেসমিন নাহার, রুমা আক্তার, মঈনুল হাসান অপু প্রমুখ।

স্বেচ্ছাসেবকবৃন্দ ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান চালান। ছবি : বাংলার চিঠি ডটকম

কর্মসূচিতে ছাত্র কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ও ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

বিভিন্ন ময়লা আবর্জনাযুক্ত স্থান স্বেচ্ছাসেবকবৃন্দ পরিষ্কার করে এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণদের আহ্বান জানান।

সকলের উপস্থিতিতে ‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ স্লোগানে একটি শোভাযাত্রা বের হয়ে মোসলেমাবাদ বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রার পর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা ও স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরণ করার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

মাদারগঞ্জে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮