ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

নকলায় জেলা প্রশাসকের মতবিনিময়

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা॥
সদ্য যোগ দেওয়া শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব নকলা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।

নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, শিক্ষক মজিবর রহমান প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধার, সাংবাদিকসহ স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব নকলা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণর্থীদের মাঝে চেক বিতরণ করেন। এ সময় জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি সামসুন নাহার কামালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নকলায় জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় ০৮:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮