ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সাকিবকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল আগেই। ৩০ আগস্ট ঘোষণা হলো ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

আঙুলে চোট থাকায় সার্জারির জন্য এশিয়া কাপে সাকিবকে পাওয়া নিয়ে সন্দেহ ছিল। তবে দেশসেরা এ অলরাউন্ডারের সম্মতি পাওয়ায় তাকে নিয়েই এবার এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি।

বেশ কিছুদিন থেকে অফ ফর্ম এবং শৃঙ্খলাভঙ্গের কারণে সমালোচিত সাব্বির রহমানের জায়গা হয়নি স্কোয়াডে। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখেই ঘোষিত হয়েছে এই দল। দলে আছেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার। দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও এনামুল হক বিজয়ের।

তরুণদের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, নাজমুল অপু ও মেহেদি হাসান মিরাজ। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সমালোচনায় থাকলেও দলে টিকে গেছেন মোসাদ্দেক সোহেন সৈকত।

আগামী মাসের ১৫ তারিখে শ্রীলংকার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপে শিরোপার মিশনে নামবে টাইগাররা।

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সাকিবকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

আপডেট সময় ০৫:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮