ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে শাশুড়িকে গলা কেটে হত্যা, মেয়ের জামাই গ্রেপ্তার

শাশুড়িকে হত্যার অভিযোগে গ্রেপ্তার রফিকুল ইসলাম। ছবি : বাংলার চিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ ॥
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ২৭ আগস্ট রাত আটটার দিকে উপজেলার মির্জাপুর গ্রামের বনজ গাছের বাগান থেকে বৃদ্ধা শাশুড়ি বানু বেওয়ার (৭০) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ আগস্ট সকালে ওই বাগানের পাশের ডোবা থেকে বৃদ্ধার খণ্ডিত মাথাটিও উদ্ধার করা হয়েছে। ২৮ আগস্ট বিকেলে নিহত বৃদ্ধার ছোট মেয়ের জামাই জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালেরপাড়া গ্রামের মৃত মোজাফফর মন্ডলের ছেলে ঘাতক রফিকুল ইসলাম ওরফে ভান্ডারি দিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত ভানু বেওয়া জামালপুর সদর উপজেলার ইটাইল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার ছোট মেয়ে হোসনা বেগমের শ্বশুরবাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালেরপাড়া গ্রামে। হোসনা বেগমের স্বামী রফিকুল ইসলাম ওরফে ভান্ডারি দিপু শাশুড়ি ভানু বেওয়াকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ২৬ আগস্ট দিলালেরপাড়ায় তার বাড়িতে নিয়ে আসেন। ২৬ আগস্ট রাত থেকেই ভানু বেওয়া নিখোঁজ হন। ২৭ আগস্ট রাত আটটার দিকে পুলিশ জেলার মাদারগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের একটি সেতুর পশ্চিম পাশের শুক্কুর আলীর বনজ গাছের বাগান থেকে ভানু বেওয়ার মাথাবিহীন লাশ উদ্ধার করলে তাকে হত্যার বিষয়টি জানাজানি হয়। ২৮ আগস্ট সকালে পুলিশ ওই বাগানের কাছেই একটি ডোবা থেকে বৃদ্ধার খণ্ডিত মাথাটিও উদ্ধার করেছে। পুলিশ ময়নাতদন্ত শেষে বৃদ্ধার লাশ ২৮ আগস্ট তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

এ দিকে শাশুড়ির ঘাতক রফিকুল ইসলাম ফোনে মাদারগঞ্জ থানা পুলিশের কাছে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। মাদারগঞ্জ সার্কেলের এসএসপি সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ফোনের সূত্র ধরে ২৮ আগস্ট বিকেলে মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের গুজামানিকা স্কুলের পাশে একটি বাড়ি থেকে ঘাতক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম তার স্ত্রী হোসনা বেগমের পরকিয়া প্রেমের বিষয়ে তার শাশুড়িকে জানানোর পরও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি শাশুড়িকে হত্যা করেছেন বলে স্বীকারুক্তি দিয়েছেন।

এ ঘটনায় নিহত বানু বেওয়ার বড় মেয়ে কমলা বেগম বাদী হয়ে রফিকুল ইসলামসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে ২৮ আগস্ট মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একই দিনে নিহত ভানু বেওয়ার লাশের ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার রফিকুল ইসলামকে ২৯ আগস্ট আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ আলী বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার বৃদ্ধার ছোট মেয়ের জামাই রফিকুল ইসলামকে ২৯ আগস্ট আদালতে হাজির করা হবে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি

মাদারগঞ্জে শাশুড়িকে গলা কেটে হত্যা, মেয়ের জামাই গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮