ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সানন্দবাড়ীতে ১১০ বস্তা চাল জব্দ, ট্রলিচালক আটক

সানন্দবাড়ীতে জব্দ করা ট্রলিবোঝাই চাল। ছবি : বাংলার চিঠি ডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রলিগাড়িতে বহন করা ১১০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। ২৫ আগস্ট সকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সেতুর কাছ থেকে এই চাল জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালের বস্তাবোঝাই একটি ট্রলিগাড়ি ২৫ আগস্ট সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সেতু অতিক্রম করছিল। এ সময় স্থানীয় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় ট্রলিটি থামিয়ে চালগুলোর বৈধ কাগজ দেখতে চান। কিন্তু ট্রলিচালক মো. ফকির আলী কোনো চালান কপি দেখাতে পারেনি। পরে ভিজিএফ চাল বলে পুলিশের সন্দেহ হলে ট্রলিসহ চাল জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ট্রলিচালক মো. ফকির আলীকে আটক করেছে। তিনি উপজেলার ঝালরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফকির আলী চালগুলো জেলার ইসলামপুর উপজেলায় বহন করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানায়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় বাংলার চিঠি ডটকমকে বলেন, চালগুলো সাধারণ বস্তায় বহন করা হচ্ছিল। এগুলো ভিজিএফ চাল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছি। জব্দ করা চালের বৈধ কোনো মালিক না পাওয়া গেলে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ১১০ বস্তা চাল জব্দ, ট্রলিচালক আটক

আপডেট সময় ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮