ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

র‌্যাবের অভিযানে তিন অপহরণকারী গাজীপুরে গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার তিনজন অপহরণকারী। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের নারী ও শিশু অপহরণকারী চক্রের তিন সদস্যকে ১৯ আগস্ট বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল জামালপুর সদর থানায় দায়েরকৃত অপহরণ সর্ম্পকিত একটি অভিযোগের প্রেক্ষিতে অপহরণকারীদের ধরতে ১৯ আগস্ট বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালায়। অভিযানের সময় শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন রেলগেট বাজারের সামনে থেকে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপহরণকারীরা হলেন জামালপুর সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত রসুল শেখের ছেলে মো. জসিম শেখ (২২), পাথালিয়া গ্রামের মো. বিপ্লব শেখের ছেলে মো. জীবন শেখ (১৯) ও হাটচন্দ্রা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মোস্তাফিজুর রহমান।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, গ্রেপ্তার তিনজন অপহরণকারীকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

র‌্যাবের অভিযানে তিন অপহরণকারী গাজীপুরে গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮