ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইসলামপুরে সংসদ সদস্য মাহজাবিন খালেদের গণসংযোগ

ইসলামপুরের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী। ১৬ আগস্ট দিনব্যাপী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী নিয়ে এ গণসংযোগ করেন তিনি।

জানা যায়, ১৬ আগস্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচাবহলা গ্রামে, দুপুরে পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে এবং বিকেলে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী, মোহাম্মদপুর বাজার এলাকায় গণসংযোগ করেন সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী।

এ সময় সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবীর সফর সঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নারায়ণ মোদক, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, যুব নেতা আমিরুল ইসলাম আলামিন এজেল, মোবারক, শহিদুল্লা প্রমুখ।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে মাহজাবিন খালেদ বেবী নিজেকে আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট চান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামপুরে সংসদ সদস্য মাহজাবিন খালেদের গণসংযোগ

আপডেট সময় ০৮:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮