ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জামালপুরে প্যাথেডিনসহ এক মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ছনকান্দায় গ্রেপ্তার মাদক কারবারি মোছা. শিমু বেগম। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার ছনকান্দায় ১২ আগস্ট রাতে অভিযান চালিয়ে ছয়টি প্যাথেডিন ইনজেকশনসহ একজন মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট রাত সাড়ে আটটার দিকে জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. রফিকুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে মোছা. শিমু বেগম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ছনকান্দা গ্রামের মো. মফিজ উদ্দিনের মেয়ে। গ্রেপ্তার মাদক কারবারির কাছ থেকে ছয়টি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। নেশাজাতীয় ইনজেকশনগুলোর আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, মোছা. শিমু বেগম বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন নিজ দখলে রাখায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল এর ২(ক) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুরে প্যাথেডিনসহ এক মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮